Taj Mahal | তাজমহল কি আসলে মন্দির? ASI-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের!

Wednesday, July 8 2026, 2:12 pm
Taj Mahal | তাজমহল কি আসলে মন্দির? ASI-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের!
highlightKey Highlights

তাজমহল আসলে হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’ ছিল বলে দাবি করে আবেদন জমা পড়ে এলাহাবাদ হাইকোর্টে।


তাজমহল আসলে হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’ ছিল বলে দাবি করে আবেদন জমা পড়ে এলাহাবাদ হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও আর্কেওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই-কে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ এই নির্দেশ দেয়। আবেদনকারীদের দাবি, তাজমহলের স্থাপত্যে এমন ১০৯টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে, যা এর হিন্দু উৎসের ইঙ্গিত দেয়। এই দাবির ভিত্তিতে তাঁরা স্মৃতিস্তম্ভটির বিস্তারিত পরিদর্শন, আলোকচিত্র ও ভিডিয়োগ্রাফির জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন করেছিলেন। তবে আগ্রার একটি দেওয়ানি আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File