HS Exam | উচ্চমাধ্যমিকে কি বাতিল হতে চলেছে সেমেস্টার প্রথা? পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে রাজ্য সরকার!
Friday, October 30 2026, 3:17 pm

Key Highlightsউচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি বাতিল করে পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে রাজ্য সরকার।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি বাতিল করে পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে রাজ্য সরকার। গত দুই বছর ধরে এই সেমেস্টার ব্যবস্থা চালু থাকলেও, বর্তমান শিক্ষা দপ্তর ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নেতৃত্বের পর্যালোচনায় তা বদলানোর ইঙ্গিত মিলেছে। শিক্ষামন্ত্রীর মতে, অনেক শিক্ষকই মনে করছেন পড়ুয়ারা এই পদ্ধতিতে যথাযথ উপকৃত হচ্ছে না। সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই চার সেমেস্টারের বদলে দ্বাদশ শ্রেণীতে পুরনো নিয়মে একটিই চূড়ান্ত বোর্ডের পরীক্ষা ফিরিয়ে আনা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিকাশ ভবনের আলোচনা থেকে পুরনো নিয়ম চালুর সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উচ্চমাধ্যমিক
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ


