Stock Finance | আসছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় IPO? SEBI-র কাছে DRHP জমা দিল NSE!
Thursday, June 18 2026, 3:46 pm

Key Highlightsদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও আনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)।
দেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও আনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। জানা গিয়েছে,বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) কাছে ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP (Draft Red Herring Prospectus) জমা দিয়েছে NSE। এই আইপিও সফল হলে তা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক অফার হতে পারে। DRHP অনুযায়ী, এই আইপিও সম্পূর্ণরূপে অফার ফর সেল (OFS)। অর্থাৎ NSE নতুন কোনও শেয়ার ইস্যু করবে না। বর্তমান শেয়ারহোল্ডাররা তাঁদের হাতে থাকা মোট ১৪.৯ কোটি (১৪৯ মিলিয়ন) ইক্যুইটি শেয়ার বিক্রি করবেন। এটি NSE-র মোট পরিশোধিত মূলধনের প্রায় ৬ শতাংশ।
- Related topics -
- বাণিজ্য
- শেয়ার বাজার
- ভারত


