Mamata-Congress | ২৮ বছর পর 'ঘর' কংগ্রেসেই ফিরতে চলেছেন মমতা? সঙ্গে যাচ্ছেন অভিষেকও?
Wednesday, June 10 2026, 9:53 am

Key Highlights২৮ বছর পর 'ঘর' কংগ্রেসেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৈরী হয়েছে এমনই জল্পনা।
কংগ্রেস ভেঙে তৈরী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার ২৮ বছর পর 'ঘর' কংগ্রেসেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৈরী হয়েছে এমনই জল্পনা। সূত্রের খবর, কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সনিয়া গান্ধী নিজেই এই প্রস্তাব দিয়েছেন বলে খবর। গতকাল সনিয়া গান্ধীর সঙ্গে একান্ত সাক্ষাতের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একই প্রস্তাব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও। অভিষেককে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- সোনিয়া গান্ধী
- অভিষেক ব্যানার্জী
- রাহুল গান্ধী


