IRCTC | আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হবে IRCTC-র নতুন ওয়েবসাইট! ঘোষণা রেলমন্ত্রীর!

Friday, June 12 2026, 10:44 am
IRCTC | আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হবে IRCTC-র নতুন ওয়েবসাইট! ঘোষণা রেলমন্ত্রীর!
highlightKey Highlights

আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হবে রেল স্বীকৃত সংস্থা আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট।


আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হবে রেল স্বীকৃত সংস্থা আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট। দীর্ঘ দিন ধরে যাত্রীদের বড় অংশের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময়ে ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে যায়। এছাড়াও ওয়েবসাইট ধীর গতিতে কাজ করে, কখনও কখনও সার্ভারের সমস্যার অভিযোগ ও ওঠে। তবে নতুন ওয়েবসাইটে সে সবের সমাধান করা হবে বলেও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমান ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের সময় ধীরগতি, সার্ভার সমস্যা ও ক্যাপচা সংক্রান্ত অভিযোগ দূর করতেই নতুন প্ল্যাটফর্ম আনা হচ্ছে। নতুন ওয়েবসাইটে দ্রুত টিকিট বুকিং ব্যবস্থা, উন্নত সার্ভার ব্যবস্থা, সহজ নেভিগেশন এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস থাকবে। নতুন ওয়েবসাইটে তৎকাল টিকিটের তথ্য ও বুকিং প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File