Ayatollah Khamenei | নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই! টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের

Sunday, March 1 2026, 3:49 am
Ayatollah Khamenei | নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই! টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের
highlightKey Highlights

রবিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যমও খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল। যৌথ বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে তেহরান।


আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যম খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই খবর মেনে নিয়েছে তেহরানও। ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডও খামেনেইয়ের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে। তারা লিখেছে, ‘আমরা এক মহান নেতাকে হারিয়েছি। তিনি অনন্য ছিলেন।’ ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘ইতিহাসের পাতায় অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাঁদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File