WB নির্বাচন ২০২৬TMC95BJP194LFT+ISF2INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
Mojtaba Khamenei | "চরম মূল্য দিতে হবে"- আলি লারিজানির খুনিদের হুঁশিয়ারি সুপ্রিম লিডার মোজতাবা খামেনেইয়ের!
Thursday, March 19 2026, 3:35 am

Key Highlightsআলি লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই।
গত শুক্রবার তেহরানে এয়ার স্ট্রাইক শুরু করে ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। গতকাল ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন খামেনেইর ডান হাত বলে পরিচিত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি। হামলাতে মৃত্যু হয়েছে ইরানের বাসিজ বাহিনীর শীর্ষ কম্যান্ডার গোলমোরেজা সোলেমানি এবং আলি লারিজানির পুত্র মোর্তজারও মৃত্যু হয়েছে। বুধবার মোজতবা খামেনেই বলেন, ‘এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে জানা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ। ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা ঘৃণ্য ছিলেন, তা বোঝা যায়।’ এরই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি রক্তের মূল্য রয়েছে। যা এই শহিদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।’
- Related topics -
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- মৃত্যু


