Iran | ‘ট্রাম্পকে আমরা হত্যা করব’- মার্কিন প্রেসিডেন্টের গোটা পরিবারকে কফিনবন্দি করার ‘শপথ’ নিল ইরান
Saturday, July 18 2026, 4:26 pm

Key Highlightsমার্কিন প্রেসিডেন্টের গোটা পরিবারকে কফিনবন্দি করার ‘শপথ’ নিল ইরান। এই মর্মে এবার মধ্য তেহরানের রাস্তায় দেখা মিলল সুবিশাল একটি পোস্টার।
মধ্য তেহরানের রাস্তায় দেখা মিলল সুবিশাল একটি পোস্টারের। পোস্টারটিতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও রয়েছে তাঁর পাঁচ সন্তান। ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন ট্রাম্প। সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পোস্টারটিতে ফার্সি ভাষায় লেখা হয়েছে – ‘রক্তের বদলা রক্ত’। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা ইরানের। সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের নেতাদের এখন আমি প্রধান লক্ষ্য। তেহরানের তথাকথিত হিটলিস্ট বা হত্যার তালিকায় আমি প্রথম স্থানে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


