Iran War | ধ্বংস হয়েছে মার্কিন যুদ্ধবিমান, ইরানীয়দের হাতে বন্দি পাইলট!- দাবি তেহরানের
Friday, April 3 2026, 2:10 pm

Key Highlightsইরানি সংবাদমাধ্যমের তরফে দাবি অনুযায়ী, গ্রেপ্তার করা হয়েছে ওই বিমানের পাইলটকে।
ইরানের দায়িত্ব হাতে তুলে নিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। শুক্রবার IRGC এর তরফে দাবি করা হয়েছিল, মধ্য ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। মুম্বইয়ে ইরানের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় এফ ৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হল। ইরান একটি শক্তিশালী দেশ। কারও সামনে মাথানত করে না।’ ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে, ওই যুদ্ধবিমানের পাইলট প্যারাশ্যুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- আমেরিকা
- যুদ্ধবিমান
- বিমান চালক
- গ্রেফতার


