Iran-USA | ইরানীয় হামলায় ধ্বংস মার্কিনী ‘অ্যাপাচে’ হেলিকপ্টার-MQ 9 ড্রোন! শান্তিচুক্তিতে দাঁড়ি
Wednesday, June 10 2026, 4:55 am

Key Highlightsমার্কিন হামলার জবাব দিতেও কোনও খামতি রাখেনি ইরান। তেহরানের মারে এদিন ধ্বংস হয়েছে আমেরিকার অত্যাধুনিক ড্রোন এমকিউ-৯।
মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে আমেরিকা। সোমবার আমেরিকার অত্যাধুনিক সামরিক হেলকপ্টার অ্যাপাচে ধ্বংস করেছিল ইরান। এই হামলার জবাবেই হামলা করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকান সেনা। পাল্টা তেহরানের হামলায় এদিন ধ্বংস হয়েছে আমেরিকার অত্যাধুনিক ড্রোন এমকিউ-৯। আইআরজিসির তরফে জানানো হয়েছে, ‘শত্রুর হামলার জবাব দিতে আইআরজিসি মঙ্গলবার রাত ২.৩০ নাগাদ মার্কিন নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ এখনও জারি রয়েছে। যে কোনও হামলার জবাব দিতে ইরান কোনও দ্বিধা করবে না। বরং আরও ভয়ংকর জবাব দিতে আমরা প্রস্তুত।’
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ইরান
- ড্রোন হামলা
- সেনাবাহিনী
- বিমান হামলা
- বিমান


