Iran-Israel War | নিখোঁজ মোজতবা খামেনেই, ইরানের রাশ হাতে তুললো কট্টরপন্থী সামরিক সংগঠন IRGC

Wednesday, April 1 2026, 5:39 pm
Iran-Israel War | নিখোঁজ মোজতবা খামেনেই, ইরানের রাশ হাতে তুললো কট্টরপন্থী সামরিক সংগঠন IRGC
highlightKey Highlights

দেশের গণতান্ত্রিক সরকারকে কার্যত পঙ্গু করে দিয়ে ক্ষমতার রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে কট্টরপন্থী সামরিক সংগঠন, ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ বা IRGC।


ইরানে চলছে রাজনৈতিক ডামাডোল। খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবাকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘ইরান ইন্টারন্যাশনাল’ এর রিপোর্ট অনুযায়ী, মোজতবা সম্ভবত কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক সরকারকে কার্যত পঙ্গু করে দিয়ে ক্ষমতার রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে কট্টরপন্থী সামরিক সংগঠন, ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ বা IRGC। IRGCর কর্তাদের নিয়ে তৈরি বিশেষ ‘মিলিটারি কাউন্সিল’ এখন দেশের দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File