Iran USA war | ইরান-আমেরিকা সংঘাতে মৃত একাধিক ভারতীয়, সংখ্যা প্রকাশ করলো বিদেশমন্ত্রক
Wednesday, October 28 2026, 4:34 pm

Key Highlightsইরান-আমেরিকা সংঘাতে ঝরেছে ভারতীয়দের প্রাণও। বুধবার সেই ইস্যুতে মুখ খুললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
৮ মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে ইরান বনাম আমেরিকা সংঘাত। এই যুদ্ধ থামাতে দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু স্থায়ী সমাধানসূত্র এখনও মেলেনি। বুধবার এই ইস্যুতে মুখ খুললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, “পশ্চিম এশিয়ায় যেভাবে সংঘর্ষ চলছে, সেই নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখনও পর্যন্ত আমরা ২২ জন ভারতীয় নাগরিককে হারিয়েছি এই যুদ্ধের ফলে। তাঁদের মধ্যে ১৪ জনই ছিলেন নাবিক।” রণধীর আরও বলেন, “আমাদের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সবসময়। তাঁদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে আমরা সচেষ্ট।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- মৃত্যু
- ভারতীয়
- বিদেশ সচিব
- ভারতীয় বিদেশমন্ত্রী


