Iran-USA | জর্ডনে ইরানি হামলার বদলা, তেহরানে গোলাবর্ষণ আমেরিকান সেনার

Thursday, July 30 2026, 7:13 am
Iran-USA | জর্ডনে ইরানি হামলার বদলা, তেহরানে গোলাবর্ষণ আমেরিকান সেনার
highlightKey Highlights

তেহরানে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা। গত সপ্তাহ থেকেই ইরানে সামরিক অভিযান বন্ধ রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তা ফের শুরু হয়ে গেল।


বুধবারই মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলজুড়ে একাধিক মিসাইল হামলা চালাল মার্কিন সেনা। দ্বীপটির একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠেছে বুশেহর শহরও। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে ইরানি হামলার জবাব দিতেই তেহরানে নতুন করে এই সামরিক অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার জর্ডনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষিপ্ত হন ট্রাম্প। একটি সাক্ষাৎকারে তিনি হুমকি দেন, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।” এরপরই ইরানে গোলাবর্ষণ করল মার্কিন সেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File