Iran-USA | কাতারের দোহায় শান্তি আলোচনায় ইরান-আমেরিকার, মধ্যপ্রাচ্যে থামবে যুদ্ধ?
Thursday, July 2 2026, 5:50 am

Key Highlightsইরান এবং আমেরিকার প্রতিনিধিরা কাতারের রাজধানীতে দোহায় উপস্থিত ছিলেন। কিন্তু কোনও পক্ষই মুখোমুখি বসতে রাজি হয়নি।
মঙ্গলবার কাতারে শান্তি আলোচনার উদ্ধেশ্যে জড়ো হয়েছিল ইরান-আমেরিকা। বৈঠকটি বুধবার শেষ হয়েছে। যদিও কোনও পক্ষই মুখোমুখি বসতে রাজি হয়নি। তবে সূত্রের খবর, বৈঠকটি ইতিবাচক হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, বৈঠকে আমেরিকার কাছে বাজেয়াপ্ত থাকা ইরানের ৩০০ কোটি তেহরানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরান সমঝোতাপত্রের শর্ত মানলে সবদিক খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, বৈঠকে লেবাননে ইজরায়েলি হামলা নিয়েও সরব হয়েছে তেহরান। আমেরিকার কাছে বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছে তারা। আগামী সপ্তাহে বা তার পর ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- চুক্তি স্বাক্ষর


