Iran-USA | ইরানের তেলের ট্যাঙ্কারে হামলা আমেরিকার! পাল্টা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়লো তেহরান
Wednesday, September 9 2026, 4:59 am

Key Highlightsমধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। মঙ্গলবার রাতে ইরানের ৫টি তেলের ট্যাঙ্কারে হামলা চালাল আমেরিকা।
মধ্যপ্রাচ্যে ফের অশান্তি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, গত দু’দিনে ইরানের রেভলিউশনারি গার্ড (IRGC) দু’বার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টা মঙ্গলবার ওমান উপসাগরে চারটি এমটি কাভিজ, চারমিনার, হরাইজন-১, রিয়েস্কো এবং হরমুজের খার্গ দ্বীপের কাছে এমটি দেরিয়া নামে ৫টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, জর্ডানে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ২০টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরান। জর্ডান সেনা সুত্রে খবর, ইরানের হামলার পর তাদের ১৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। ২টি ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গায় পড়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- হামলা
- বিমান হামলা
- ড্রোন হামলা


