Iran-US Conflict | ইরানের ওপর হামলা আপাতত 'স্থগিত' রাখার ঘোষণা ট্রাম্পের, চুক্তির আশা?

Sunday, August 2 2026, 5:54 am
Iran-US Conflict | ইরানের ওপর হামলা আপাতত 'স্থগিত' রাখার ঘোষণা ট্রাম্পের, চুক্তির আশা?
highlightKey Highlights

এ দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানে যে বড়সড় হামলার পরিকল্পনা ছিল তাদের, তা আপাতত স্থগিত করা হয়েছে। তাঁর এই ঘোষণার পরই নতুন করে দুই দেশের মধ্যে শান্তি চুক্তিতে সম্মতির জল্পনা দানা বাঁধছে।


মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। জল্পনা ছিল, শনিবার রাতে ইরানে বড়সড় হামলার পরিকল্পনা করছে আমেরিকা। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানে যে বড়সড় হামলার পরিকল্পনা ছিল তাদের, তা আপাতত স্থগিত করা হয়েছে। এদিন ট্রাম্প নিজের সোশ্যাল হ্যান্ডেল, দাবি করেন, “ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক শক্তি, প্রস্তুতি ও ক্ষমতা নিয়ে সম্পূর্ণ তৈরি ছিল আমেরিকা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। তা সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ অনুরোধ করেছে যে আমরা যেন হামলা থেকে বিরত থাকি। কারণ একটি সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলিতে উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। এই চুক্তির মধ্যে রয়েছে হরমুজ প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দেওয়া, পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি থেকে তৈরি হওয়া হুমকির অবসান”। উল্লেখ্য, শনিবার বাহরিন, ইরাক, ইজরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে অনলাইনে সতর্কতা জারি করে যে কোনও পরিস্থিতিতে দেশ ছাড়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File