Iran | ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’- আড়ালে থেকেই বার্তা মোজতবার, হেজবোল্লাকে সমর্থন খামেনেই পুত্রের

Key Highlightsসোমবার ‘জিহাদের’ ডাক দিলেন ইরানের সর্বোচ্চ লিডার মোজতাবা খামেনেই। X পোস্টে তিনি লিখেছেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’
ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় গুরুতর জখম হয়েছিলেন খামেনেই পুত্র মোজতোবা। তারপর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এবার অন্তরাল থেকেই জিহাদের ডাক ইরানের সর্বোচ্চ লিডারের। লেবাননের সশস্ত্র সংগঠন হেজ়বোল্লার পাশেও দাঁড়িয়েছেন তিনি। আগেই হামাসের মতো হেজ়বোল্লাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ডাক দিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার প্রতুত্তরে হেজ়বোল্লার যোদ্ধাদের ‘ধৈর্য, আত্মত্যাগ ও মহানুভবতার’ প্রশংসা করে মোজতাবা নিজের পোস্টে লিখেছেন, ‘লেবাননের ভৌগলিক অখণ্ডতাকে রক্ষা করা ইরানের কৌশলগত দায়িত্ব। ইজ়রায়েলের আক্রমণের সামনে হেজ়বোল্লাই অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে।’ তাঁর দাবি, ‘আমেরিকার সঙ্গে যে কোনও সমঝোতায় লেবাননের বিরুদ্ধে ইজ়রায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়টিও থাকতে হবে।’ এর পরেই মোজতাবা খামেনেই ঘোষণা করেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল


