Iran-USA | কুয়েত-বাহরিনে আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা ইরানের, ফের যুদ্ধ পশ্চিম এশিয়ায়?
Sunday, June 28 2026, 4:12 am

Key Highlightsরবিবার ভোরে কুয়েত এবং বাহরিনে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। একই সঙ্গে এ ভাবে চললে আলোচনা ভেস্তে যেতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।
ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। রবিবার ভোরে কুয়েত এবং বাহরিনে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এ দিন কুয়েত এবং বাহরিনে আমেরিকান সেনা ঘাঁটিতে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। হামলার কথা স্বীকার করে নিয়ে বিবৃতি দিয়েছে বাহরিনের বিদেশ মন্ত্রক। তাঁরা জানিয়েছেন, ‘বাহরিনের আকাশ সীমায় ইরানের কয়েকটি ড্রোন ঢুকে পড়েছিল।’ ইরানের দাবি, গতকাল রাতে দক্ষিণের সিরিক শহরের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে মিসাইল হামলা চালায় আমেরিকা। তার পাল্টা হিসেবেই এই হামলা করা হয়েছে, দাবি তেহরানের।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ইরান
- ট্রাম্প
- donald trump
- ড্রোন হামলা


