Iran Oil Trade | ইরানের সঙ্গে বাণিজ্যের জের, ৪ ভারতীয় সংস্থা ও ৩ নাগরিকের উপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা!

Wednesday, August 26 2026, 4:46 am
Iran Oil Trade | ইরানের সঙ্গে বাণিজ্যের জের, ৪ ভারতীয় সংস্থা ও ৩ নাগরিকের উপর নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা!
highlightKey Highlights

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতের যে ৪ সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তাঁর মধ্যে সবার উপরে রয়েছে পোর্টিজ পার্টনার্স এলএলপি।


ইরানের অর্থনীতিকে ভেঙে দিতে তৎপর আমেরিকা। এবার সেই আঁচ পড়লো ভারতেও। সূত্রের খবর, ৪ ভারতীয় সংস্থা ও ৩ নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন সূত্রে খবর, ভারতের যে ৪ সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তাঁর মধ্যে সবার উপরে রয়েছে পোর্টিজ পার্টনার্স এলএলপি। এই সংস্থা ভারতের বাজারে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করেছে বলে অভিযোগ। দ্বিতীয়ত, সদাশিব ওভারসিজ লিমিটেড, সংস্থাটি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ৬৯ মিলিয়ন ডলারের পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। বাকি দুই সংস্থা পিপি সফটটেক এবং প্রাক্রুতিস ইনফ্রা ইম্পেক্স দুই সংস্থার বিরুদ্ধেই প্রায় ২ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File