Iran Missile Attack | হরমুজে অশান্তি, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা ইরানের রেভোলিউশন গার্ডের
Tuesday, July 7 2026, 5:38 am

Key Highlightsফের হরমুজ প্রণালীতে দু’টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)।
হরমুজ প্রণালীতে ফের শুরু হামলা। সোমবার ফের হরমুজ প্রণালীতে দু’টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। তেলবাহী জাহাজ দু’টিকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ সেনার দাবি, এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে ইরান ও আমেরিকার মধ্যে যে মউ স্বাক্ষর হয়েছিল, তাতে বলা হয়েছিল আগামী ৬০ দিন হরমুজে সমস্ত বাণিজ্যতরী নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই হামলার অভিযোগ সামনে এল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ক্ষেপণাস্ত্র
- শক্তিশালী মিসাইল
- হরমুজ় প্রণালী


