Iran Attack Dubai | খামেনেই হত্যার বদলা? দুবাই-আবু ধাবিতে রকেট হামলা ইরানের, হরমুজে ডুবছে তেলের ট্যাঙ্কার!

Sunday, March 1 2026, 3:52 pm
Iran Attack Dubai | খামেনেই হত্যার বদলা? দুবাই-আবু ধাবিতে রকেট হামলা ইরানের, হরমুজে ডুবছে তেলের ট্যাঙ্কার!
highlightKey Highlights

সংযুক্ত আরব আমিরশাহির অর্থনৈতিক হাব দুবাই এবং রাজধানী আবু ধাবিতে পরপর ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।


আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই মধ্য এশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, পরপর ভয়াবহ বিস্ফোরণের কেঁপে উঠেছে সংযুক্ত আরব আমিরশাহির অর্থনৈতিক হাব দুবাই এবং রাজধানী আবু ধাবি। কুয়েতেও ড্রোণ হামলায় বিমানবন্দরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল ভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ৪ কর্মী। হরমুজ প্রণালিতেও হামলা চালিয়েছে ইরান। সেখানে ডুবছে তেলের ট্যাঙ্কার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File