Iran-UAE | আরব আমিরশাহীতে তেল ভান্ডার লক্ষ্য ড্রোন হামলা ইরানের, ঘটনায় আহত ৩ ভারতীয়!
Tuesday, May 5 2026, 6:26 am

Key Highlightsসোমবার সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী ফুজাইরাহ প্রধান তেল ভান্ডার লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালাল ইরান।
মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে গেলো যুদ্ধ! আশঙ্কা সত্যি করে সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী ফুজাইরাহ প্রধান তেল ভান্ডার লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালাল ইরান। ঘটনায় তেল ভান্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা না গেলেও, আহত হয়েছেন তিন ভারতীয় নাগরিক। যার ফলে এই ঘটনার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করে লিখেছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
- Related topics -
- আন্তর্জাতিক
- আরব আমিরশাহি
- ইরান
- ড্রোন হামলা
- হামলা
- ভারতীয়


