India-Iran | ‘শিপিং লেনগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ’- ইরানের প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রী মোদির

Saturday, March 21 2026, 3:07 pm
India-Iran | ‘শিপিং লেনগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ’- ইরানের প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রী মোদির
highlightKey Highlights

ভারতের বেশ কিছু জাহাজ এখনও আটকে রয়েছে। শনিবার এই নিয়েই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজে তেল সরবরাহে বাধা পড়েছে। এই পরিস্থিতিতে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্টকে ফোন করে প্রথমে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সরাসরি হরমুজ়ের নাম না করে মোদী বলেছেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য শিপিং লেনগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ।’ এরপরই X-এ মোদী লিখলেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বললাম। ইদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আশা করছি, উৎসবের মরশুম পশ্চিম এশিয়ার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File