Internet Blackout | ৫৭ দিন! বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউট সংকটে ইরান!

Sunday, April 26 2026, 4:24 pm
Internet Blackout | ৫৭ দিন! বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউট সংকটে ইরান!
highlightKey Highlights

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল ইরান প্রশাসন।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল ইরান প্রশাসন। এরপর থেকে বিগত ৫৭ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে দেশটিতে, যা বিশ্বের ইতিহাসে কোনও দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি জাতীয় স্তরের ইন্টারনেট ব্ল্যাকআউট। যুদ্ধ শুরুর আগে জানুয়ারি মাস থেকে ইরানের নানান জায়গায় সরকার বিরোধী বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। যুদ্ধ শুরু পর প্রশাসনের তরফে পুরোপুরি ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। যার জেরে ইরানের ৯ কোটির বেশি মানুষের জন্য ডিজিটাল অ্যাক্সেস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File