Iran-USA | মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ধ্বংস অত্যাধুনিক ড্রোন, আহত একাধিক সেনা!

Saturday, May 30 2026, 4:49 pm
Iran-USA | মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ধ্বংস অত্যাধুনিক ড্রোন, আহত একাধিক সেনা!
highlightKey Highlights

গত ২৪ ঘণ্টায় কুয়েতে আমেরিকার আলি আল সালেম বিমানঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।


সংঘর্ষবিরতির মাঝেই শনিবার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কুয়েতে আমেরিকার আলি আল সালেম বিমানঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ সেনাঘাঁটিতে আছড়ে পড়ে কয়েকজন সেনা আহত হন। ধ্বংস হয় একটি মার্কিনি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন। মারাত্মক ক্ষতিগ্রস্ত আরও দুটি ড্রোন। ড্রোনগুলির এক একটির দাম ৩০ মিলিয়ন ডলার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File