Iran attacks Oil Tanker | তেল ট্যাঙ্কারে আচমকা হামলা ইরানের, পারস্য উপসাগরে মৃত্যু এক ভারতীয় নাবিকের

Thursday, March 12 2026, 6:35 am
Iran attacks Oil Tanker | তেল ট্যাঙ্কারে আচমকা হামলা ইরানের, পারস্য উপসাগরে মৃত্যু এক ভারতীয় নাবিকের
highlightKey Highlights

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, পারস্য উপসাগরে আমেরিকার দু’টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অশান্তি পারস্য উপসাগরে। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, পারস্য উপসাগরে আমেরিকার দু’টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। দু’টি ট্যাঙ্কারের একটির নাম ‘জেফাইরোস’, অপরটির নাম ‘সেফসি বিষ্ণু’। ঘটনাটি ঘটেছে ইরাকের বাসরা উপকূলের আল ফাও বন্দরের কাছে। প্রাথমিক অনুমান, এই হামলায় আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করেছে ইরান। জ্বলন্ত জাহাজ থেকে এখনও পর্যন্ত ৩৮ জন জাহাজকর্মীকে উদ্ধার করা হয়েছে। তবে এই হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। ‘সেফসি বিষ্ণু’ নামের ট্যাঙ্কারে ছিলেন তিনি বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File