IPL | প্রচন্ড গরমে আর ম্যাচ নয়, পরিবর্তন হচ্ছে IPL-সময়সূচি! বাড়তে পারে ম্যাচের সংখ্যাও!
Wednesday, May 27 2026, 12:31 pm

Key Highlightsভারতের ক্রিকেট মহারণ আইপিএল (IPL) নিয়ে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে।
ভারতের ক্রিকেট মহারণ আইপিএল (IPL) নিয়ে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। প্রায় ২০ বছর ধরে IPL মার্চ, এপ্রিল ও মে মাসেই হয়ে আসছে। তবে IPL চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবে নতুন সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, প্রচণ্ড গরম আর ক্রিকেটারদের উপর বাড়তে থাকা চাপের কারণে সেপ্টেম্বর-অক্টোবরে IPL আয়োজনের ভাবনা সামনে এসেছে। এই সময় দীপাবলির ঠিক আগে হওয়ায় বিজ্ঞাপন ও স্পনসরের দিক থেকেও বড় সুবিধা হতে পারে। এছাড়াও এখন IPL-এ ১০টি দল খেলে এবং মোট ৭৪টি ম্যাচ হয়। তবে ২০২৮ সালের পর ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।


