IPL Auction 2027 | ডিসেম্বরেই IPL-এর মিনি নিলাম, গোয়ায় বসবে ক্রিকেটীয় আসর, উন্মুখ দর্শকেরা
Sunday, October 18 2026, 5:34 pm

Key Highlightsমাঠের বাইরের যে ক্রিকেটীয় আয়োজনের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন ভক্তরা, তা হল ২০২৭ সালের IPL-এর মিনি নিলাম।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ় এবং নিউজিল্যান্ড সফরের পর এবার ক্রিকেটপ্রেমীদের জন্যে নয়া চমক। ২০২৭ সালের IPL-এর মিনি নিলাম এর সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলো বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, ১৬ ডিসেম্বর IPL-এর মিনি নিলামের জন্য প্রস্তুত থাকতে সব ফ্র্যাঞ্চাইজ়ির মালিকদের জানানো হয়েছে। বোর্ডের লজিস্টিক দল ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। নিলামের সম্ভাব্য স্থান হিসেবে গোয়ার পাঁচতারা হোটেল আইটিসি গ্র্যান্ড গোয়ার (ITC Grand Goa) নামও উঠে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও দিনক্ষণ ঘোষণা করেনি বোর্ড। তাই নিলামের তারিখে বদল আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল
- আইপিএল 2026
- ipl
- আইপিএল ফাইনাল
- শ্রীলঙ্কা
- গোয়া


