IPL Mini Auction | নিলামে নাম লিখিয়েছেন ৯৩৯ জন ক্রিকেটার! মোট কত কোটি টাকা নিয়ে অকশন টেবিলে দলগুলি?

Key Highlights১৬ ডিসেম্বর আইপিএল ২০২৭ নিলামের জন্য মোট ১,২২০ জন খেলোয়াড় নিজেদের নাম রেজিস্ট্রার করিয়েছেন এমনটাই বুধবার সরকারিভাবে জানিয়েছে বিসিসিআই৷
১৬ ডিসেম্বর আইপিএল ২০২৭-এর নিলাম। বুধবার সরকারিভাবে বিসিসিআই জানিয়েছে, নিলামের জন্য ৯৩৯ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার নিলামের জন্য রেজিস্ট্রার করেছেন। সূত্রের খবর, এবার দলগুলোর হাতে সব মিলিয়ে ২৯৫.৬০ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। স্কোয়াডে আছে ৬৬টি স্লট, যার মধ্যে ২৫টি বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ। অর্থাৎ ২৫ টি স্লটের জন্য ২৮১ ক্রিকেটারের লড়াই হবে৷ ৬৫৮ জন ভারতীয় ক্রিকেটার লড়বেন ৪১ স্লটের জন্য। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ৪৭.৪৫ কোটি টাকার সবচেয়ে বড় অবশিষ্ট বাজেট নিয়ে নিলামে অংশ নিচ্ছে। কলকাতা নাইট রাইডার্স-এর হাতে আছে ৪১.৬৫ কোটি টাকা; সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪০.১৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের হাতে ৩৯.৫০ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ৩০.২৫ কোটি টাকা এবং চেন্নাই সুপার কিংসের হাতে ২৮.০৫ কোটি টাকা খরচ করার জন্য অবশিষ্ট রয়েছে। গুজরাত টাইটানস-এর হাতে রয়েছে সবথেকে কম ৮.৭৫ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ১৪.১৫ কোটি টাকা এবং পঞ্জাব কিংসের হাতে ১৮.৬০ কোটি টাকা অবশিষ্ট আছে।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- আইপিএল 2026
- ক্রিকেট
- গুজরাট টাইটান্স
- দিল্লী ক্যাপিটালস্
- কেকেআর


