IPL Auction | ভারতেই হবে IPL-এর নিলাম! কোথায়-কবে মিনি অকশন?- জানালো বোর্ড

Wednesday, September 23 2026, 5:37 pm
IPL Auction | ভারতেই হবে IPL-এর নিলাম! কোথায়-কবে মিনি অকশন?- জানালো বোর্ড
highlightKey Highlights

আইপিএল চেয়ারম্যান ধুমল ঘোষণা করেছেন যে, এই নিলামটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গোয়ায় অনুষ্ঠিত হবে।


বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৭-র নিলাম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। গত তিনটি মরশুমে মিনি নিলাম বিদেশে আয়োজিত হয়েছিল। চেয়ারম্যান জানিয়েছেন, এবারের নিলামটি গোয়ায় অনুষ্ঠিত হবে। আইপিএল নিলাম প্রসঙ্গে ধুমাল বলেন, “আমরা নিলামের ভেন্যু হিসেবে গোয়াকে চূড়ান্ত করেছি। সম্ভাব্য তারিখগুলি হলো ১৫ ও ১৬ ডিসেম্বর।” তাঁর কথায়, “আমরা প্রতি বছরই এটি ভারতে আয়োজন করার চেষ্টা করি, কিন্তু বিয়ের মরশুমের ব্যাপক চাপের কারণে অনেক সময় পছন্দের ভেন্যু বা স্থান পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এবার আমরা অবশ্যই এটি এখানেই আয়োজন করতে চাই; যেহেতু এটি একটি ‘মিনি-অকশন’ বা ছোট আকারের নিলাম হবে, তাই আমরা ভেন্যু পাওয়ার ব্যাপারে আশাবাদী।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File