IPL 2026 Player | চোটে জর্জরিত খেলোয়াড়রা! হর্ষিত থেকে কামিন্স- IPL-এর আগে অনিশ্চিত কারা কারা?

Tuesday, March 17 2026, 4:57 pm
IPL 2026 Player | চোটে জর্জরিত খেলোয়াড়রা! হর্ষিত থেকে কামিন্স- IPL-এর আগে অনিশ্চিত কারা কারা?
highlightKey Highlights

কলকাতা নাইট রাইডার্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, একই সমস্যায় ভুগছে দলগুলি। চোটের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ারের খেলা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।


চোটের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি হর্ষিত রানা। আসন্ন IPL এ খেলার সম্ভাবনা নেই KKR এর এই তারকা পেসারের। সূত্রের খবর, চোটের জন্যে IPL এর প্রথম দিকে খেলতে পারবেন না প্যাট কামিন্স। ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে নিয়েছিল KKR। চোট সমস্যায় অনিশ্চিত তিনিও। চোটের জন্য অনিশ্চিত অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজ়েলউড। এখনও পর্যন্ত মেডিক্যাল ক্লিয়ারেন্স পাননি তিনি। মাথায় হাত RCB র। টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অনিশ্চিত তিনিও। মাথায় হাত লখনৌ সুপার জায়ান্টস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File