IPL 2026 | PSL ছেড়ে IPL-এ যোগ ব্লেসিং-শনাকাদের, খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি পথে নকভি

Sunday, March 22 2026, 3:06 pm
IPL 2026 | PSL ছেড়ে IPL-এ যোগ ব্লেসিং-শনাকাদের, খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি পথে নকভি
highlightKey Highlights

মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। শাস্তির তালিকায় রয়েছেন আরও।


IPL ডাক পেয়ে PSL ছেড়ে দিচ্ছে একাধিক প্লেয়ার। সপ্তাহ খানেক আগে PSL থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছিলেন জনসন। মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে ব্লেসিং মুজারাবানিকেও দলে নিয়ে নিয়েছে কেকেআর। যাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড। শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকাকে সই করিয়েছে রাজস্থান রয়্যালস। এই খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, “হ্যাঁ, দু-তিন জন চলে গিয়েছে। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File