IPL 2026-Bangladesh | আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নিল তারেক রহমানের সরকার!

Saturday, March 28 2026, 2:01 pm
IPL 2026-Bangladesh | আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নিল তারেক রহমানের সরকার!
highlightKey Highlights

আগের ইউনুস সরকারের নিষেধাজ্ঞার এখন আর কোনও গুরুত্ব নেই। অর্থাৎ, যদি সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে আইপিএল দেখানোর প্রক্রিয়া শুরু করে তাহলে সরকার পাশেই থাকবে।


আজ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর আইপিএল সম্প্রচার নিয়ে বাধানিষেধ জারি করেছিল বাংলাদেশের ইউনুস সরকার। এবার ম্যাচ নিয়ে সুর নরম করলো তারেকের নব নির্বাচিত সরকার। বাংলাদেশের তথ্যমন্ত্রী বলছেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File