IPAC | ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল, তবে শর্ত দিলো আদালত!
Thursday, April 30 2026, 7:15 am

Key Highlightsআর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগে ১৩ এপ্রিল গ্রেফতারের পর ১৪ এপ্রিল ভিনেশকে দশদিনের ইডি হেফাজত দেয় আদালত।
বাংলায় ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগে ১৩ এপ্রিল গ্রেফতারের পর ১৪ এপ্রিল ভিনেশকে দশদিনের ইডি হেফাজত দেয় আদালত। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায় পাতিয়ালা হাউজ় কোর্টে। সেই শর্ত অনুযায়ী, চান্ডেল কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত করবেন না, সাক্ষীদের প্রভাবিত করবেন না, সমস্ত তথ্য প্রদান করবেন, পাসপোর্ট জমা রাখতে হবে, যেখানেই যাবেন, তদন্তকারীদের জানিয়ে যেতে হবে তাঁকে।
- Related topics -
- দেশ
- ভারত
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- আদালত


