IPAC | অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপ, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল!

Tuesday, April 14 2026, 1:07 pm
IPAC | অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপ, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল!
highlightKey Highlights

গতকাল, ১৩ই এপ্রিল আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি।


গতকাল, ১৩ই এপ্রিল আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। মধ্যরাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জাজের বেঞ্চে পেশ করা হয় আইপ্যাক কর্তাকে। ভোর পর্যন্ত চলে শুনানি। এই আবহে তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠান বিচারক। তদন্তকারীদের দাবি, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে। অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে। থার্ড পার্টি থেকে টাকা নিয়ে হাওয়ালার মাধ্যমে লেনদেন করা হত। আর সেই অভিযোগের ভিত্তিতেই সংস্থার সঙ্গে যুক্ত অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই নাম উঠে আসে বিনেশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File