Subhash Chandra | ১৩২২ কোটি টাকা তছরুপ, এসেল গ্ৰুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু ইডির!

Tuesday, November 3 2026, 8:56 am
Subhash Chandra | ১৩২২ কোটি টাকা তছরুপ, এসেল গ্ৰুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু ইডির!
highlightKey Highlights

এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেডের (এলআইসিএইচএফএল) ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগে এসেল গ্রুপের চেয়ারম্যান তথা জি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেডের (এলআইসিএইচএফএল) ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগে এসেল গ্রুপের চেয়ারম্যান তথা জি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে মানি লন্ডারিং আইনে মামলা নথিভুক্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তে জানা গিয়েছে, এলআইসিএইচএফএল থেকে এসেল গোষ্ঠীর দুটি সংস্থাকে মোট ৯৮০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল, যার ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছিলেন সুভাষ চন্দ্র। তবে সেই ঋণ পরিশোধ না করায় সুদ সমেত সরকারি সংস্থার মোট ক্ষতির পরিমাণ প্রায় ১,৩২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ঘটনায় সুভাষ চন্দ্রকে প্রধান অভিযুক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে লুক-আউট সার্কুলারও জারি করা হয়েছে। জি এন্টারপ্রাইজ জানিয়েছে, এই মামলার সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক কাজের কোনও সম্পর্ক নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File