Bangladesh | হাদি হত্যাকাণ্ডের তদন্তে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ ইউনূস সরকার, প্রেস বিজ্ঞপ্তি জারি হাই কমিশনের
Sunday, February 8 2026, 3:23 pm

Key Highlightsহাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচারের জন্য রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
গত ১২ ডিসেম্বর বাংলাদেশের ঢাকার বক্স কালভার্ট রোড এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে দুষ্কৃতীরা। ১৮ ডিসেম্বর হাদীর মৃত্যু হতেই বিক্ষোভে উত্তাল হয় বাংলাদেশ। এবার হাদির খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হলো মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নির্দেশ মোতাবেক, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ
- রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
- রাষ্ট্রপুঞ্জ


