France Violence | ফ্রান্সে তীব্র হিংসা, একাধিক শহরে আংশিক কার্ফু জারি!
Tuesday, October 20 2026, 1:10 pm

Key Highlightsফ্রান্সে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে হিংসা। দেশজুড়ে চলছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ।
ফ্রান্সে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে হিংসা। দেশজুড়ে চলছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। স্কুলছাত্রদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি সামলাতে ব্যর্থতা স্বীকার করে একাধিক শহরে আংশিক কার্ফু জারি করলেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। প্রয়োজনে জরুরি অবস্থা জারির ইঙ্গিতও দিয়েছেন তিনি। শনিবার থেকে প্যারিস, মার্সেই ও লিয়ঁর মতো শহরে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। দেশজুড়ে প্রায় ২,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১,০০০ পুলিশ কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন মরিয়া চেষ্টা চালাচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- কার্ফু


