INS Arisudan | ভারতের প্রতিরক্ষা খাতে শক্তি আরও বাড়াতে নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে INS Arisudan! জানুন এর বৈশিষ্ট্য!
Tuesday, August 25 2026, 4:16 pm

Key Highlightsভারতের প্রতিরক্ষা খাতে শক্তি আরও বাড়াতে আরও একটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হতে চলেছে নৌবাহিনীতে।
চলতি বছরই দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন INS Aridhaman-এর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার ভারতের প্রতিরক্ষা খাতে শক্তি আরও বাড়াতে আরও একটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হতে চলেছে নৌবাহিনীতে। এর আগে ভারত পেয়েছে INS Arihant এবং INS Arighaat ও INS Aridhaman। এবার আসতে চলেছে অরিহন্ত শ্রেণির চতুর্থ ও শেষ পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন INS Arisudan। সূত্রের খবর, ২০২৬ সালের শেষের মধ্যে সমুদ্র পরীক্ষার কাজ সম্পন্ন করবে এই সাবমেরিন। প্রায় ৭ হাজার টন ডিসপ্লেসমেন্টের এই সাবমেরিনে ৮০ শতাংশের বেশি দেশীয় প্রযুক্তি ও উপাদান ব্যবহার করা হচ্ছে। INS Arisudhan-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পারমাণবিক শক্তি ব্যবস্থা।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় নৌবাহিনী
- সাবমেরিন


