Bangladesh | রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা!

Monday, October 12 2026, 4:46 am
Bangladesh | রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা!
highlightKey Highlights

ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।


ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর চার সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, উস্কানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন দেশের সঙ্গীত সংগঠক ও শিল্পীরা। রবীন্দ্রনাথের বিকৃত দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাত্ক্ষণিক প্রতিবাদ জানান তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিকৃতি পরিষ্কার করে এক শ্রমজীবী রিকশাচালক সকলের নজর কেড়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File