Swacch App | বৃষ্টির জল সংরক্ষণ ও তা পুনর্ব্যবহারে উদ্যোগ, সমগ্র রাজ্যে চালু হতে চলেছে আধুনিক ‘স্বচ্ছ অ্যাপ’ও!

Friday, July 24 2026, 4:30 pm
Swacch App | বৃষ্টির জল সংরক্ষণ ও তা পুনর্ব্যবহারে উদ্যোগ, সমগ্র রাজ্যে চালু হতে চলেছে আধুনিক ‘স্বচ্ছ অ্যাপ’ও!
highlightKey Highlights

রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং আবর্জনা মুক্ত পরিবেশ গড়তে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার।


 রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং আবর্জনা মুক্ত পরিবেশ গড়তে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। এবার বর্জ্য সংগ্রহ এবং রাস্তায় ময়লা ফেলা পুরোপুরি বন্ধ করতে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ।শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্জ্য সংগ্রহের নজরদারিতে গাড়িতে লাগানো হচ্ছে জিপিএস। সেই সঙ্গে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে সমগ্র রাজ্যে চালু হতে চলেছে আধুনিক ‘স্বচ্ছ অ্যাপ’। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণ ও তা পুনর্ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রতিটি বাড়ির ছাদে বাধ্যতামূলক হচ্ছে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা। যা জামাকাপড় কাচা ও বাথরুমে ব্যবহারের উপযোগী করা হবে। এবার থেকে রাজ্যের প্রতিটি বাড়ির ছাদে এভাবে জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করার কথা ভেবেছে রাজ্য সরকার। পাশাপাশি, পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইউআইডিএফ (UIDF)-এর ফান্ড ব্যবহার করে কলকাতা সংলগ্ন এলাকায় দ্রুত গড়ে তোলা হবে এক আধুনিক ‘রিং রোড’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File