Partition Remembrance Day | আগামী ১৩ ও ১৪ অগাস্ট রাজ্যজুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের উদ্যোগ, নবান্ন থেকে জারি হলো বিজ্ঞপ্তি!

Monday, August 10 2026, 3:12 am
Partition Remembrance Day | আগামী ১৩ ও ১৪ অগাস্ট রাজ্যজুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের উদ্যোগ, নবান্ন থেকে জারি হলো বিজ্ঞপ্তি!
highlightKey Highlights

আগামী ১৩ ও ১৪ অগাস্ট রাজ্যজুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নিলো নয়া রাজ্য সরকার।


আগামী ১৩ ও ১৪ অগাস্ট রাজ্যজুড়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নিলো নয়া রাজ্য সরকার। দেশভাগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের যন্ত্রণা, আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে তাঁদের ঘুরে দাঁড়ানোর লড়াইকে স্মরণ করতে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের চিঠির ওপর ভিত্তি করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ের সচিব ড. সৌমিত্র মোহন এই বিষয়ে রাজ্য জুড়ে সমস্ত জেলার জেলা শাসকদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছেন। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ অগাস্ট সন্ধ্যায় জেলা সদরের উপযুক্ত স্থানে একটি মোমবাতি মিছিল বা ‘ক্যান্ডেল মার্চ’ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মিছিলে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষকে যুক্ত করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File