Investment | রাজনৈতিক হাওয়া বদল হতেই রাজ্যে নতুন বিনিয়োগ আসার পথ প্রশস্ত হওয়ার আশা শিল্পপতিদের!
Tuesday, May 5 2026, 5:52 am

Key Highlightsরাজ্যের রাজনৈতিক হাওয়া বদল হতেই, কেন্দ্র ও রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘ডাবল ইঞ্জিন’ সরকার রাজ্যের পক্ষে ইতিবাচক বদল আনবে বলে আশা সিংহভাগ শিল্পপতির।
দীর্ঘ ১৫ বছরের মমতার শাসনকালের অবসান ঘটিয়ে বাংলা জয় করলো মোদীর সরকার। এদিকে রাজ্যের রাজনৈতিক হাওয়া বদল হতেই, কেন্দ্র ও রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘ডাবল ইঞ্জিন’ সরকার রাজ্যের পক্ষে ইতিবাচক বদল আনবে বলে আশা সিংহভাগ শিল্পপতির। তাঁদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব নীতির প্রত্যাশায় কর্পোরেট মহলের আস্থা বাড়তে পারে। যার জেরে রাজ্যে নতুন বিনিয়োগ আসার পথও প্রশস্ত হবে। সার্বিক ভাবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হলে এবং কর্মসংস্থান বাড়লে আবাসন ক্ষেত্রের চাহিদাও বাড়বে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় স্বল্পমেয়াদে শেয়ারবাজারে ইতিবাচক সাড়া ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শিল্পপতি
- শিল্প
- বিজেপি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


