Indranil Sen | দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতিতে ইন্দ্রনীল সেনের স্ত্রীকে জেরা ‘সিট’-এর!

Sunday, November 1 2026, 6:52 am
Indranil Sen | দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতিতে ইন্দ্রনীল সেনের স্ত্রীকে জেরা ‘সিট’-এর!
highlightKey Highlights

গত জুন মাসে বউবাজার থানায় যে অভিযোগ জমা পড়ে তাতে দুই নম্বর অভিযুক্ত হিসেবে নাম ছিল মধুছন্দার। প্রথম অভিযুক্ত তাঁর স্বামী ইন্দ্রনীল।


ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতিতে এবার ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দাকে জেরা লালবাজারের। শনিবার রাত আটটা পর্যন্ত দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। অভিযোগ যে সংস্থার নামে পুজোর পাস বিক্রি হয়েছে সেই ‘মাস আর্ট’-এর প্রেসিডেন্ট ছিলেন মধুছন্দা। বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ব্যবহারের অনুমতি থেকে শুরু করে সংস্থার নথিতে সই ছিল তাঁর। জেরার মুখে তিনি জানিয়েছেন, তাঁকে মাস আর্টের সঙ্গে জড়িত অন্য কর্তারা যেখানে সই করতে বলেছেন সেখানেই তিনি সই করেছেন। পুলিশের দাবি, ২২.৪৭ লাখ টাকা আইস্কেপ ও মায়রা নামে দুটি সংস্থাকে পাঠায়। এই সংস্থা দুটি ইন্দ্রনীল সেনের মেয়ে নিয়ন্ত্রণ করেন বলে খবর। সেই সূত্রে ইন্দ্রনীলের মেয়েকেও লালবাজার তলব করে জেরা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File