Indranil Sen | সুপ্রিম কোর্ট থেকে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলা প্রত্যাহার!

Friday, October 30 2026, 9:43 am
Indranil Sen | সুপ্রিম কোর্ট থেকে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলা প্রত্যাহার!
highlightKey Highlights

সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিনের মামলা প্রত্যাহার করে নিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আইনজীবী।


সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিনের মামলা প্রত্যাহার করে নিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আইনজীবী। ইতিমধ্যেই তিনি গ্রেফতার হওয়ায় এই আবেদনের আর আইনি প্রাসঙ্গিকতা নেই বলে জানায় শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ এবং প্রসন্ন ভি ভারালের বেঞ্চ নির্দেশ দেয়, ইন্দ্রনীল সেনকে এবার নিয়মিত (রেগুলার) জামিনের আবেদন করতে হবে। আদালত জানায়, এই মুহূর্তে আগাম জামিনের মামলায় তারা হস্তক্ষেপ করবে না, তবে নিয়মিত জামিনের আবেদন করা হলে তা বিবেচনা করা হবে এবং হাইকোর্টকেও দ্রুত শুনানির অনুরোধ জানানো হবে। গ্রেফতারির আশঙ্কায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, এর আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি উল্লেখ করার দিনই তিনি গ্রেফতার হন। সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে জানান, তাঁর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File