Indranil Sen | জামিনের আবেদন নয়, অন্য আবেদন ইন্দ্রনীলের! কী চাইলেন বিধায়কের আইনজীবী?
Saturday, November 7 2026, 3:25 pm

Key Highlightsদুর্গাপুজোয় (Durga Puja) বেআইনিভাবে পাস বিক্রির অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।
দুর্গাপুজোয় বেআইনিভাবে পাস বিক্রির অভিযোগে গ্রেফতারি হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। শনিবার তাঁকে বিচারভবনে তোলা হয়। আদালতে জামিনের আবেদন করেননি তিনি, বদলে অন্য কিছু চেয়েছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। ইন্দ্রনীলের আইনজীবী বলেন, “জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আবেদন জানাচ্ছি। যেসব ওষুধ খান, সেগুলো যাতে দেওয়া হয় সেই আবেদন করছি।” অভিযোগকারীর আইনজীবী বলেন, “কোন আইনের ভিত্তিতে কেন জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হবে সেটা নিয়ে শুনানি করা হোক।” ইন্দ্রনীলের আইনজীবী বলেন, “রাজনৈতিক ও সামাজিক স্ট্যাটাসের কথা মাথায় রেখে বসু ও সান্তনা সেনা বিশ্বাসকে প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা দেওয়া হয়েছে। সেই কপি জমা দিচ্ছি।” আগামী ২১ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট।
- Related topics -
- শহর কলকাতা
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- রাজনীতিবিদ
- রাজনীতি
- জেল
- কলকাতা হাইকোর্ট


