Indranil Sen | ফের ইন্দ্রনীল সেনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ১১ ঘন্টা পর বেরোলেন ইডি অফিস থেকে!
Thursday, October 8 2026, 5:54 am

Key Highlightsপ্রায় ১১ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন প্রাক্তন মন্ত্রী। যদিও ইডি–র তলব নিয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি।
ফের বিপাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর পাস নিয়ে অন্তত ৫০–৬০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রীকে বুধবার ফের তলব করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এ দিন সকাল পৌনে ১১টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে হাজিরা দেন। প্রায় ১১ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তিনি। যদিও তাঁকে কী কী বিষয়ে প্রশ্ন করা হয়েছে তা জানাননি তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন ইন্দ্রনীল।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- গ্রেফতার
- ইডি
- ইডি অফিসার


