Indranil Sen | পুজোর পাস বিক্রি মামলায় ইন্দ্রনীল-ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতিকে গ্রেফতার পুলিশের!
Wednesday, November 4 2026, 5:35 pm

Key Highlightsপুলিশ সূত্রে জানা গিয়েছে, ধ্রুবজ্যোতি ‘মাস আর্ট’-এর সেক্রেটারি ছিলেন। থাকতেন টালায়।
ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির ঘটনায় এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ট ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধ্রুবজ্যোতি ‘মাস আর্ট’-এর সেক্রেটারি ছিলেন। ইউনেস্কোর লোগো ব্যবহার করে পুজোর পাস বিক্রির ঘটনায় তিনিই মাস্টারমাইন্ড বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, ইন্দ্রনীলের গ্রেপ্তারির পরেই তিনি রাতারাতি উধাও হয়ে যান। এ দিন সূত্র মারফত খবর পেয়ে সন্ধ্যা নাগাদ পোদ্দার কোর্ট এবং ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস রোডের সামনে থেকে ধ্রুবজ্যোতিকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশের একটি দল। সূত্রের খবর, এই মামলায় ইন্দ্রনীলের মেয়েকে ফের লালবাজারে হাজিরার নোটিস দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- গ্রেফতার
- ইউনেস্কো
- দুর্গাপুজো
- দুর্গাপূজা শোভাযাত্রা
- পুলিশ প্রশাসন
- পুলিশ


