Behala Airport | বেহালা বিমানবন্দর চালুর উদ্যোগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক ইন্দ্রনীল খাঁ-এর!

Tuesday, September 1 2026, 7:55 am
Behala Airport | বেহালা বিমানবন্দর চালুর উদ্যোগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক ইন্দ্রনীল খাঁ-এর!
highlightKey Highlights

দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করতে উদ্যোগী রাজ্য সরকার।


দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করতে উদ্যোগী রাজ্য সরকার। এ বিষয়ে মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুরের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বিশেষ চিঠি দিয়েছেন। বেহালা বিমানবন্দরে ৯১৫ মিটারের রানওয়ে থাকায় তা ছোট যাত্রীবাহী বিমান ও এয়ার অ্যাম্বুল্যান্সের জন্য উপযোগী। মন্ত্রী জানান, এই বিমানবন্দর সচল হলে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমবে। পাশাপাশি দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার ও সুন্দরবন এলাকার যাতায়াত সহজ হবে এবং দক্ষিণ বঙ্গে ব্যবসা, পর্যটন ও জরুরি চিকিৎসা পরিষেবায় গতি আসবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File