Indonesia Earthquake | ৪৮ ঘন্টার মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া! ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা

Monday, August 17 2026, 4:48 am
Indonesia Earthquake | ৪৮ ঘন্টার মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া! ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা
highlightKey Highlights

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় নতুন করে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।


গত শনিবার, ১৫ অগস্ট ভোরে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়েছিল ইন্দোনেশিয়ার উপকূল। দু’দিন কাটতে না কাটতেই সোমবার ভোরে ফের কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। জার্মানির GFZ Research Centre For Geosciences সূত্রে খবর, রিখটার স্কেলে সোমবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। এখনও অবদ্ধি এই ঘন্টায় কোনো হতাহতের খবর মেলেনি। শনিবারের ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফ্লোরেন্স প্রদেশের ৬টি এলাকা। ঘটনায় রবিবার রাত পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গোটা দেশে অন্তত ৯০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। অন্তত ৫,০০০ মানুষ এখন গৃহহারা। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File